টুইটার কর্তা এলন মাস্কের পথে এবার মার্ক জুকারবার্গ। চলতি সপ্তাহেই ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন ফেসবুক। এর ফলে
☞✪➤ প্রতি মাসে নির্দিষ্ট ফি প্রদান করে ফেসবুক প্রোফাইলে ‘ব্লু টিক’ ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষা সুবিধা পাওয়া যাবে। রবিবার, এই ঘোষণা দিয়েছেন মার্ক জুকারবার্গ।
নীল টিকের জন্য গ্রাহকদের মাসে গুনতে হবে ১১ দশমিক ৯৯ ডলার ও আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলার। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই সেবা চালু করা হবে বলে পোস্টে তিনি লিখেছেন। তিনি আরো লিখেছেন, পর্যায়ক্রমে আরো দেশে ব্লু ব্যাজ প্রদানের পরিষেবা চালু করা হবে।
মার্ক জাকারবার্গ এর ওয়াল থেকে 😊👇👇👇
ফেসবুকে দেওয়া পোস্টে জুকারবার্গ লিখেছেন, চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছি।
এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা সুবিধা পাওয়া যাবে।
No comments:
Post a Comment