📗📕📒 *বই পড়া নিয়ে এক শাইখ ও ছাত্রের মাঝে কথোপকথন:* 📔📒📕
----------------------------------------------
এক ছাত্র তার শাইখকে বলল, শাইখ, আমি বই পড়ি কিন্তু সেখান থেকে কিছুই মুখস্থ রাখতে পারি না।
শাইখ ছাত্রের হাতে একটা ফল দিয়ে বললেন, খাও। তারপর বললেন, ফলটা খাওয়ার পরে কি তুমি একটু বড় হয়েছ?
ছাত্র: না।
শাইখ: কিন্তু কি হয়েছে? ফলটা তোমার দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ভাগ হয়ে গেছে। ফলে এতে তোমার শরীরে রক্ত তৈরি হয়েছে, শরীরের মাংস, হাড্ডি, চামড়া, নখ, চুল বৃদ্ধিতে কাজ করেছে, রগ-রেশায় এর প্রভাব সৃষ্টি হয়েছে...।
ঠিক তদ্রূপ মানুষ যখন একটা বই পড়ে তখন সে বইয়ের কোন কিছুই মুখস্থ না রাখতে পারলেও এটি তার মধ্যে নানাভাবে প্রভাব ফেলে। তার ভাষা শক্তিশালী হয়। জ্ঞান বৃদ্ধি পায়। চিন্তাশক্তি প্রসারিত হয়। চরিত্র মার্জিত হয়।তার কথা-বার্তা, লিখনি, চাল-চলন, ইত্যাদিতে বিভিন্নভাবে প্রভাব ফেলে। কিন্তু মানুষ সেটা সহজে উপলব্ধি করতে পারে না।
~শাইখ আব্দুল্লাহিল হাদী।

.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment