Sunday, June 13, 2021

*_হতাশা কী ও হতাশা দূরীকরণের উপায় :_

*Good Morning*
❤️________________❤️
```হতে পারে তোমার প্রতিটা দিন ভালো না কাটুক, কিন্তু প্রত্যেকদিন কিছু না কিছু ভালোই ঘটে |```

 ```তোমার দিন শুভ হোক”তুমি এখনো বেঁচে আছো কারণ এই পৃথিবীতে তোমার এখনোও কোনো দারুন কিছু করা বাকি আছে, তাই হতাশ কখনোই হয়োনা আর নিজের কাজকে উদ্যমের সাথে করে যাও```

_”কোনো কিছুই অসম্ভব নয়, যখন ঈশ্বর আপনার পাশে আছে | শুভ সকাল”_

➖➖➖➿➖➖➖➿➖➖
*আজকের শিক্ষণীয় বিষয়*

*_হতাশা কী ও হতাশা দূরীকরণের  উপায় :_*
🔵⚫➖🔵🟡➖🔵➖⚫🟡

বতর্মানে হতাশা একটি কমন শব্দ । বলা যেতে পারে হতাশা আসলে স্বাভাবিক ক্রিয়া, এটি একটি মানসিক অবস্থা। আজকাল আট থেকে আশি সকলের মুখে শোনা যায় সকলেই নাকি এই হতাশায় ভোগে।

*জানেন কি এই হতাশার আর মানসিক চাপ এর কারণেই আজ থেকে 1বছর আগে আজকের  এই দিনেই  অর্থাত 14 ই জুন 2020 এ অত্যন্ত পরিশ্রমী ও অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর অকালে পৃথিবী থেকে বিদায়*,, অনেকের মতে তিনি সুইসাইড করেছেন আবার অনেকের মতে কি ষড়যন্ত্রের শিকার হলে মারা জান। যায় হোক না কেনো কারণ একটাই ছিলো সেটা ছিল Frustration বা হতাশা।



*এসো দেখে নেই সাধারণত: কি কি কারনে এই হতাশা আসতে পারে :*

🔵🟡➖➖➖➖➖➖🟡🔵

```কখনও কাজের চাপে অবসাদ, কখনও চাকরি না পাওয়ার অবসাদ, কখনও বৈবাহিক জীবনে অশান্তির কারণ আসা অবসাদ, কখনও বা জীবনে উপযুক্ত সঙ্গী না পাওয়ার অবসাদ, কখনও অন্যদের থেকে পিছিয়ে পড়ার ভয়, হতাশা থেকে আসা অবসাদ। জীবনে যে কোনও স্তরে যে কোনও কারণে আমাদের ঘিরে ধরতে পারে অবসাদ।```


কখনও এই অবসাদই ধারণ করে চরম আকার। ```দীর্ঘদিন ধরে অবসাদে ভুগে মানুষ বেছে নেয় আত্মহত্যার মতো অবাঞ্ছিত রাস্তা।```
 অবসাদ কাটাতে চিকিত্‍সকদের সাহায্য পাওয়া গেলেও নিজেকে নিজে সাহায্য না করলে অবসাদ কাটানো কখনই সম্ভব নয়।


_*কিছু জিনিস মেনে চললে কাটতে পারে অবসাদ বা হতাশা তেমনই কিছু উপায়-*_
⚫⚫➖➖➖➖➖➖⚫

🔘🔘নেগেটিভ কথা বলা বন্ধ করুন-অবসাদে ডুবে থাকা মানুষ নিজের চারপাশে সবসময়ই হতাশা দেখে। কথাবার্তার মধ্যেও ফুটে ওঠে নেগেটিভ চিন্তাভাবনা। নিজের সম্পর্কে সংশয়, নিজেকে মূল্যহীন ভাবেন অবসাদে ভোগা মানুষ। এইসময় মানুষ খারাপ কিছু ঘটলে নিজেকে দোষ দেয়, ভাল কিছু ঘটলে ভাগ্যকে ধন্যবাদ জানায়। নেগেটিভ চিন্তা, নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকা উচিত্‍ অবসাদে ভোগা মানুষের।


🔘🔘ক্ষোভ-অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভাবা ও প্রয়োজনের থেকে বেশি চিন্তা করা থেকে নিজেকে দূরে রাখুন। এইসব ক্ষোভ, ভাবনা চিন্তাই আপনার সবথেকে বড় শত্রু। এরাই আপনাকে অবসাদের গভীরে নিয়ে যায়। বই পড়ে বা পাজল সলভ করে সময় কাটালে অবসাদ থেকে দূরে থাকা যাবে।

🔘🔘🔘নিজের ইন্দ্রিয়কে সজাগ রেখে দৃশ্য, স্পর্শ, শব্দ, স্বাদের ব্যাপারে মনযোগী থাকুন। নিজেকে মনযোগী করে কাজের মধ্য ব্যপ্ত থাকলে নেগেটিভ চিন্তা মাথায় আসবে না।  



*মানসিক সুখ-শান্তি আনার ৭টি পদ্ধতি—*
✅✅✅✅✅✅✅✅✅


১. শান্তি, উৎসাহ, সুস্বাস্থ্য আর আশা দিয়ে মনকে ভরপুর করুন।
২. যেসব মানুষকে আপনি পছন্দ করেন না, তাদের নিয়ে চিন্তা করে আপনার এক মিনিট সময়ও নষ্ট করবেন না।
৩. মানুষের অকৃতজ্ঞতাকে মেনে নিন।
৪. সমস্যাগুলো নয়, আপনার প্রাপ্তিগুলো গণনা করুন।
৫. নিজের মতো হোন। মনে রাখবেন, এই পৃথিবীতে আর কেউ আপনার মতো নন।
৬. ক্ষতির মধ্যেও লাভ বের করুন। আপনার ভাগ্যে একটি লেবু থাকলে লেবুর সরবত বানান।
৭. অন্যের সুখ-শান্তি তৈরি করুন।


*দুশ্চিন্তা জয়ের নির্ভুল পদ্ধতি—*
১. প্রার্থনা করুন।
২. বর্তমান নিয়ে বাঁচুন।


*বন্ধুদের সঙ্গে সময় কাটান*
সবসময় একাকী থাকা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি হৃদযন্ত্রেরও ক্ষতি করতে পারে। এমনকি কখনও হৃদরোগ ধরা না পড়লেও ক্ষতির আশংকা থেকেই যায়।

তাই একাকী ঘরে বসে না থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে পড়ুন। তবে এক্ষেত্রে প্রকৃত বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে।


*ডায়েরি লিখুন :আপনি হয়তো কখনোই ডায়েরি লেখেননি। যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে, মানসিক চাপের কারণ হচ্ছে সেটি একটি ডায়রিতে লিখুন।*
 পাশাপাশি আপনি কী চান বা কী করলে আপনার ভালো লাগত সেই বিষয়টিও লিখুন। ডায়েরি লেখার এই অভ্যাসটি মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করবে আপনাকে। 


*ঘুম’ থেকে ভালো Stress Looser আর কিছু হতে পারে না। তাই যখন কোনোও কিছুই আর ভালো লাগবে না বা মনে হবে কোনো কিছুতেই মন দিতে পারছেন না, তখন একটু নিরিবিলি জায়গা দেখে পাওয়ার ন্যাপ নিয়ে নিন। দুশ্চিন্তা কেটে যাবে*!

🙏🙏🙏🙏🙏🙏🙏
```*আজ এই পর্যন্তই, আশা করি এই লেখাটি বাস্তব জীবনে খুব কাজে লাগবে ।

লেখা সংগ্রহ ও সংযোজিত...
©Your faithfully......©
এস কে. জুয়েল


 *লেখাটি ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না*  ।```

No comments:

Post a Comment

রমজান ও রোজা সম্পর্কে জেনে নিন!

* সেহরী র ইফতার মানে কি?* *রোজা ,রমজান কি? বিস্তারিত ভাবে জানতে চাই* 🎉 🎉🎉🎉🌻🏵️🌻🌻🌻🌻🏵️🏵️🏵️🍁🍁🍁🍁🍁 উত্তর : শুরু হতে যাচ্ছে রমজা...