Saturday, March 17, 2018

বিদায় কালে সালাম

🌱💮🌷#সাক্ষাৎ_ও_বিদায়ের_সময়_সালাম 🌷🌼🌵


আসার ও সাক্ষাতের সময় যেমন সালাম সুন্নাত, 


তেমনি যাওয়ার সময় (প্রস্থান ও বিদায়ের সময়)ও সালাম দেওয়া সুন্নাত। 


🌷🌻🌼আমরা অনেকেই বিদায় কালে বলি আল্লাহ্ হাফেজ,বা ফি আমানিল্লাহ।


এইগুলো সুন্নত না। 


🌿🌿🌻#সুন্নত_হলো_সালাম_বিদায়_কালে_সালাম_দেয়া🌿

🌻

🌷

হাদীস থেকে==~=~=~>>



আল্লাহর রসূল (সাঃ) বলেন, ‘‘যখন তোমাদের কেউ কোন মজলিসে গিয়ে পৌঁছবে, তখন সে যেন সালাম দেয়।


 অতঃপর যখন সে উঠে আসার ইচ্ছা করে, তখনও সে যেন সালাম দেয়। #যেহেতু_দ্বিতীয়টির_তুলনায়_প্রথমটি_অধিক_প্রয়োগযোগ্য_নয়।’’[1]


[1]. তিরমিযী, সিলসিলাহ সহীহাহ ১/৩৫৬


=~=~=~=~==~=~=~=~==~=~=~=~=~=~=~=

🌿🌵গ্রন্থঃ ইসলামী জীবন-ধারা🌵🌿

অধ্যায়ঃ সালামের আদব



 http://www.hadithbd.com/shareqa.php?qa=7996


🌷🌱#স্বগৃহে_প্রবেশকালেও_সালাম_দেওয়া🌱🌷


স্বগৃহে প্রবেশকালেও সালাম দেওয়া মুস্তাহাব। যেহেতু মহান আল্লাহ বলেন,


فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً


🌼🌻🌾অর্থাৎ, সুতরাং তোমরা যখন গৃহে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের (নিজেদের) স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র। (সূরা নূর-২৪:৬১)


☘️🌷ঘরে কেউ থাকলে তো বটেই, কেউ না থাকলেও সালাম দেওয়া মুস্তাহাব। আর সেই সময় বলতে হবে, ‘আস্-সালামু আলাইনা অআলা ইবাদিল্লাহিস স্বালিহীন।’[1]


🌲🌲🌷বাড়িতে স্ত্রী-পরিজনকে সালাম দিয়ে প্রবেশ করায় আপোসে প্রেম-প্রীতি-স্নেহ বৃদ্ধি পায়। তাছাড়া এর ফলে #আল্লাহর_যামানত_লাভ_হয়। মহানবী (সাঃ) বলেন,


ثَلَاثَةٌ كُلُّهُمْ ضَامِنٌ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ: رَجُلٌ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ حَتَّى يَتَوَفَّاهُ فَيُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرُدَّهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ وَغَنِيمَةٍ، وَرَجُلٌ رَاحَ إِلَى الْمَسْجِدِ، فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ حَتَّى يَتَوَفَّاهُ فَيُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يَرُدَّهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ وَغَنِيمَةٍ، وَرَجُلٌ دَخَلَ بَيْتَهُ بِسَلَامٍ فَهُوَ ضَامِنٌ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ


‘🌱🌱💮‘তিন ব্যক্তি আল্লাহর যামানতে; (১) যে ব্যক্তি জিহাদে বের হয়ে শহীদ হয়ে যায় অথবা সওয়াব ও গনীমতের মাল সহ বাড়ি ফিরে আসে। (২) যে ব্যক্তি মসজিদে বের হয়ে মারা যায় অথবা সওয়াব সহ ঘরে ফিরে আসে। আর (৩) #যে_ব্যক্তি_সালাম_দিয়ে_বাড়ি_প্রবেশ_করে।’’[2]


____________

🌱🌱🌷🏵️[1]. বুখারীর আল-আদাবুল মুফরাদ ১০৫৫, ফাতহুল বারী ১১/২২ [2]. আবূ দাঊদ হা/২৪৯৪, ইবনে হিববান, সহীহহুল জা’মে হা/৩০৫৩, মিশকাত হাদীস একাডেমী হা/৭২৭ http://www.hadithbd.com/shareqa.php?qa=7989

🌿🌿🌿


🌿🌿🌿🌿🌿

,🌷🌷🏵️আল্লাহ্ আমাদের সবাই কে এই সুন্নাহ টি প্রয়োগ করার তৌফিক দিন, আমীন।

No comments:

Post a Comment

রমজান ও রোজা সম্পর্কে জেনে নিন!

* সেহরী র ইফতার মানে কি?* *রোজা ,রমজান কি? বিস্তারিত ভাবে জানতে চাই* 🎉 🎉🎉🎉🌻🏵️🌻🌻🌻🌻🏵️🏵️🏵️🍁🍁🍁🍁🍁 উত্তর : শুরু হতে যাচ্ছে রমজা...