🌷🌻 #একজন_মুমিনের_প্রাত্যাহিক_আমল_ও_করণীয়
_______._.._._..__._._._.._._._._._.__._.________
🌱🌱রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে জেগে উঠে দু‘আ পড়ুন।
🌱🌱 পেশাব-পায়খানার দরকার হলে সারুন।
🌱 দাঁতন করুন।
🌱🌱 গোসলের দরকার হলে গোসল নতুবা ওযূ করুন।
🌱 তাহিয়্যাতুল ওযূ নামায পড়ুন।
🌱 তাহাজ্জুদ পড়ুন।
🌱 আযান শুনে আযানের জবাব দিন।
🌱 আযানের পর ফজরের সুন্নাত পড়ুন।
💮🌸🌷
#ফজরের পর ডানকাতে শুয়ে একটু বিশ্রাম নিন। তবে অবশ্যই ঘুমিয়ে যাবেন না।
🌹🏵️ ₹আযান_হলে_জামাআতে নামায পড়তে মসজিদে যান।
🏵️💮 মসজিদে যাওয়া ও সেখানে অবস্থান করার নানান আদব খেয়াল রাখুন।
ফরয নামাযের ইকামত হলে সুন্নাত ত্যাগ করে ফরয নামায পড়ুন।
🌿🌿#নামাযের_পর_যথানিয়মে_জিকির_পড়ুন🌿🌿
🌷🌼🌷ফজরের নামায পড়ে সূর্য ওঠা পর্যন্ত মুসাল্লায় বসে তিলাওয়াত ও জিকির করুন। তার সওয়াব অনেক। ইল্মী মজলিস থাকলে সেখানে বসুন।
🌵🌵 #সকালের_জিকির_আযকার_পড়ুন।🌵🌵
🌷🌼🌻 প্রকাশ থাকে যে, সকালে ৭০ হাজার ফিরিশ্তার দু‘আ এবং ঐ দিনে মরলে শহীদের দর্জা পাওয়ার জন্য সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করার হাদীস সহীহ নয়। (যয়ীফ তারগীব হা/৩৭৯, যয়ীফুল জামে’ হা/৫৭৩২)
ফজরের ফরয নামাযের পর সূর্য ওঠা পর্যন্ত (ফজরের ছুটে যাওয়া সুন্নাত বা কারণ-ঘটিত কোন নামায ছাড়া) সাধারণ কোন নফল নামায পড়া যাবে না। যেমন সূর্য ওঠা, ডোবা ও ঠিক মাথার উপর থাকার সময় নফল নামায নিষিদ্ধ।
🌲🌱🌱প্রয়োজনে ফজরের পর ঘুমাতে পারেন। তবে উদাসীন ও অলসদের মত খামাখা বিলাস-নিদ্রায় পড়ে থাকা উচিত নয়। বরং কাজ থাকলে সকাল-সকালই সেরে ফেলা কর্তব্য। অবশ্য ‘‘সকালের ঘুম রুযী থেকে বঞ্চিত করে।’’ এ হাদীস সহীহ নয়। (যয়ীফুল জামে’হা/৩৫৩১) যেমন ‘‘সুবহে সাদেকের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ে মানুষের রুযী বন্টন করা হয়’’ এ মর্মে নবী-দুলালী ফাতিমার হাদীসটি মউযূ’ বা জাল। (যয়ীফ তারগীব হা/১০৪৭)
🌿🌷💮সূর্য ওঠার পর #ইশরাক্বের_নামায পড়ুন। আল্লাহর রসূল (সাঃ) বলেছেন, ‘‘যে ব্যক্তি ফজরের নামায জামাআতে পড়ে, অতঃপর সূর্যোদয় অবধি বসে আল্লাহর জিকির করে তারপর দুই রাকআত নামায পড়ে, সেই ব্যক্তির একটি হজ্জ ও উমরার সওয়াব লাভ হয়।’’ বর্ণনাকারী বলেন, আল্লাহর রসূল (সাঃ) বললেন, ‘‘পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ।’’ অর্থাৎ কোন অসম্পূর্ণ হজ্জ-উমরার সওয়াব নয় বরং পূর্ণ হজ্জ-উমরার সওয়াব।[1]
🌿🌿🌾 তিনি আরো বলেছেন, ‘‘ইসমাঈলের বংশধরের চারটি মানুষকে দাসত্বমুক্ত করা অপেক্ষা ফজরের নামাযের পর থেকে #সূর্যোদয়_পর্যন্ত_জিকিরকারী দলের সাথে বসাটা আমার নিকট অধিক প্রিয়। অনুরূপ চারটি জীবন দাসত্বমুক্ত করার চেয়ে আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জিকিরকারী সম্প্রদায়ের সাথে বসাটা আমার নিকট অধিক পছন্দনীয়।’’[2]
নাশ্তার সময় খাওয়ার আদব মনে রাখুন।
🌼🌷☘️পোশাক পরার সময় তার পরিচ্ছদ ও সাজসজ্জার আদব মনে রাখুন।
🌷🌷💮ঘর থেকে বের হওয়ার আদব এবং সফর, সাক্ষাৎ, যিয়ারত ও যিয়াফতের আদব খেয়াল রাখুন।
🏵️☘️🌱 🌷🌱🌱 🌿🌷🌱
#যে_কাজেই_যান_ইসলামের_বিধান_ভুলে_যাবেন_না।
ঘরে থাকলে চাশ্তের সময় চাশ্তের নামায পড়ুন।
যাওয়ালের পূর্বে যাওয়ালের নামায পড়ুন। যাওয়ালের পরেও ৪ রাকআত পড়ুন।
🌿🌷
যোহরের সময় যোহরের নামায মসজিদে গিয়ে আদায় করুন।
🌼দুপুরের খাবারের সময় খাবারের আদব খেয়াল করুন।
🌲🌱🏵️খাওয়ার পর একটু বিশ্রাম নিন। যেহেতু রসূল (সাঃ) বলেছেন, ‘‘তোমরা দুপুরের সময় বিশ্রাম নাও। শয়তানরা এ সময় বিশ্রাম নেয় না।’’[3]
🌲🌱🌷 এই বিশ্রাম ও বিরতির ফলে দেহ-মন তরতাজা হয়ে উঠবে। নতুনভাবে কাজ ও ইবাদতে মন বসবে। রাত্রিতে তাহাজ্জুদের জন্য উঠতে সহজ হবে। বিজ্ঞানীরা বলেন, সামান্য দিবানিদ্রা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহযোগিতা করে।
🌼🌺🌺#আসরের_সময় আসরের নামায মসজিদে গিয়ে পড়ুন।
🌿🌿 আসরের আগে ৪ রাকআত সুন্নাত পড়ুন, আল্লাহ আপনার প্রতি রহম করবেন।
🌿 আসরের ফরয নামাযের পর (কারণ-ঘটিত কোন নামায ছাড়া) আর কোন নফল নামায নেই।
🌻 #আসরের_নামাযের_পর বসে তিলাওয়াত ও জিকির করুন। ইল্মী মজলিসে বসুন।
🌾🌻🌼আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, ‘‘ইসমাঈলের বংশধরের চারটি মানুষকে দাসত্বমুক্ত করা অপেক্ষা ফজরের নামাযের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জিকিরকারী দলের সাথে বসাটা আমার নিকট অধিক প্রিয়। অনুরূপ চারটি জীবন দাসত্বমুক্ত করার চেয়ে আসরের নামাযের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত জিকিরকারী সম্প্রদায়ের সাথে বসাটা আমার নিকট অধিক পছন্দনীয়।’’
🏵️💮🥀কোন কিছুতে অবজ্ঞা ও অতিরঞ্জন প্রদর্শন করবেন না। খরচে কার্পণ্য ও অপচয় করবেন না। ব্যবহারে সুন্দর চরিত্র প্রকাশ পাবে আপনার দৈনন্দিন জীবনে।
====================
🌿🌿🌵🌴🌵🍁🍁
[1]. তিরমিযী, সহীহ তারগীব ৪৬১ [2]. আবু দাঊদ, সহীহ তারগীব ৪৬২ [3]. ত্বাবারানী, আবূ নুআইম, সহীহুল জা’মে হা/৪৪৩১
বই: ইসলামী জীবনধারা
ভালো পোস্ট পেতে অনুসরণ করুন fb.com/Juyel.sk2
Juyelsk.blogspot.com
#আল্লাহ্ আমাদের সবাই কে সত্যের পথে চালিত করুন ।আমীন!
No comments:
Post a Comment