#একজন_মায়ের_দুআ
__🌳🍁🍁🌻🌻🌻🌻🌻_______________
.
.
🌱🌱🌱🌳🌳🌻ঘটনাটা পাকিস্তানের। এতটাই আবেগের যে চোখের পানি আটকিয়ে রাখা দ্বায়।
.
🌱🌳🍁🌻🌻গরীব দম্পতি। পাকিস্তানের এক গ্রামে বসবাস করত। একটি মাত্র সন্তান। উচ্চ শিক্ষায় শিক্ষিতও করেছে তাকে। ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েশন করিয়েছে নিকটস্থ শহর থেকে।
.🌱🌳🌻🍁🍁
অত:পর, তাদের সন্তান এক ধণীর দুলালীকে নিক্বাহ করে ঘরে তুলে আনল। শুরুর দিকে তারা তাদের আব্বা-আম্মার সাথেই বসবাস করতে লাগল। অল্প কিছু দিনের মধ্যে তার স্ত্রী'র কাছে গ্রাম্যজীবন দুর্বিষহ মনে হতে লাগল আর সে তার স্বামীর কাছে পীড়াপীড়ি করতে লাগল যেন সে বৃদ্ধ আব্বা-আম্মাকে গ্রামে রাখে আর শহরে একটা বাসস্থানের ব্যবস্থা করে নিজেদের জন্য।
.
🔰🔰⭕✔️✅এভাবেই সময় পার হচ্ছিল। হঠাৎ একদিন তার স্বামী পত্রিকায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখল যে জেদ্দায় কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। আল'হামদুলিল্লাহ সে চাকুরী পেল আর স্ব-স্ত্রীক জেদ্দায় পাড়ি জমাল। আর সেখানেই বছরের পর বছর তারা একসাথে বসবাস করতে লাগল। প্রতিনিয়ত সে পাকিস্তানে তার বৃদ্ধ আব্বা-আম্মার কাছে টাকাও পাঠাতো।
.
✴️✔️✔️✅⭕এক সময় দেখা গেল যে সে ভুলেই বসল যে তারা আব্বা-আম্মা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। সে প্রতি বছর হাজ্জ্ব করতে যেত। কিন্তু হাজ্জ্বের ঠিক পরমুহুর্তেই ঘুমের ঘোরে তাকে স্বপ্ন দেখানো হত যেখানে কেউ একজন বলছে "তোমার হাজ্জ্ব কবুল হয়নি"। যতবারই সে হাজ্জ্ব করত ঠিক ততবারই একই স্বপ্ন দেখত পেত ।
🌳🌱🌳🌳🌳🍁🔰🔰একজন ভালো 'আলিমের স্মরণাপন্ন হলো সে, নিজের ব্যাপারে আর হাজ্জ্বের স্বপনের ব্যাপারে তাকে সবকিছু খুলে বলল। 'আলিম ব্যাক্তিটি সবকিছু শুনে তাকে তার আব্বা-আম্মার কাছে ফিরে যেতে বললেন, তাদের সাথে দেখা করতে বললেন।
⭕🌳🌳🍁🔰🔰মানুষটি পাকিস্তানের পথে রওয়ানা হলো। সে যখন গ্রামের সীমানা বরাবর পৌঁছালো তখন সবকিছুই তার কাছে অপরিচিত লাগছিল। চারদিকে পরিবর্তনের ছোঁয়া। যার কারণে সে তার নিজের বাড়িটি পর্যন্তও চিনতে পারছিল না। সে ছোট্ট এক বালককে জিজ্ঞেস করল ওমুক বাড়িটি কোনদিকে? সেখানে দুইজন বূড়ো-বুড়ি থাকত। ছোট্ট বালকটি হাত নাড়িয়ে বাড়িটি দেখিয়ে দিল আর বলতে লাগল:
"🌳🍁🔰🔰এই বাড়িটিতে এক অন্ধ মহিলা থাকে যার স্বামী কয়েক মাস আগে মারা গেছে; শুনেছি তার এক ছেলে আছে যে তার স্ত্রীকে নিয়ে সৌদি-আরবে থাকে বেশ কয়েক বছর হলো; সে আর ফিরেও আসে না নিজের আব্বা-আম্মার খবরওও নেয় না; কি কুলাঙ্গার সেই সন্তান?"
.
সে নিজ ঘরে ঢুকল। তার মাকে বিছানায় শায়িত অবস্থায় পেল। সে আস্তে আস্তে পা ফেলছিল যেন তার অন্ধ মা কিছু বুঝতে না পারে যে সে ফিরে এসেছে। সে শুনতে পেল তার মা অস্ফুটস্বরে গোঙাচ্ছে আর কি যেন বলতে চাচ্ছে। সে আর একটু কাছে যাওয়া মাত্রই তার কানে ভেসে এল যা তার মা বলছে:
🔰🍁🔰🔰🍁
"ওহ আল্লাহ سبحانه وتعالى! আমার বয়স হয়েছে, আমি চোখেও দেখতে পাই না আর। আমার স্বামীকেও তুমি নিয়ে গেছ। এখন আমি মারা গেলে কে আমাকে ক্ববরে শায়িত করবে? এখানে তো আমার কোন মাহরাম নেই? ওহ আল্লাহ্! আমার সন্তানকে তুমি পাঠিয়ে দাও আমার বুকে সে যেন আমার এই শেষ ইচ্ছা পূরণ করে"
ঘটনা এখানেই শেষ যেখানে আল্লাহ গাফুরুর রাহীম একজন মায়ের দু'য়া কবুল করেছিলেন তার ছেলেকে তার কোলে ফিরিয়ে দিয়ে।
___
🌻🌻🔰🍁🔰🌻🌻🌻🌻🔰🔰🔰🔰🌻🌻🌻🔰🔰🍁🍁🔰
একজন মানুষের শরীর ৪৫ (ইউনিট) ব্যথা সহ্য করতে পারে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় একজন মা ৫৭ (ইউনিট) ব্যথা অনুভব করে। এটা অনেকটা একসাথে ২০ টা হাড় ভেঙে যাওয়ার ব্যথারও বেশী।
মহান আল্লাহ আমাদের আব্বা-আম্মা'র প্রতি শ্রদ্ধাশীল হবার ও তাদের যথাযথ মূল্য দেবার, তাদের প্রতি যত্নশীল হবার তৌফিক দিন আমীন।
.
.
.
'যে দু'য়াগুলি দুনিয়াতেই কবুল হয়েছিল' / রাজিব হাসান
আসছে ইন শা আল্লাহ....
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
Www.juyelsk.blogspot.com
:✔️🔰✔️🔰🔰🔰
লিখেছেনঃ রাজিব হাসান (আল্লাহ তাকে হেফাজত করুন)
:
:
#সুন্নাহ্ (Follow The Messenger of Allah)
No comments:
Post a Comment