Tuesday, March 27, 2018

☘️🌿🌺                        💮🌸🌺                🌿🍀  🌻#মুসলিমরা_Good_Morning_না_বলে_সালাম_দেয়_কেন?"

.

🌿🌿উত্তরঃ ডঃ জাকির নায়েক স্যার

.___________

✔️ধরুন, আপনি আপনার কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে গেলেন। গিয়ে দেখলেন যে আপনার বন্ধুর বাবা মারা গিয়েছেন। সবাই লাশ নিয়ে কান্নাকাটি করছে বা সবাই বিষন্ন মনে বসে আছে। তখন আপনি কি তাদরকে গিয়ে বলবেন, Good morning?

._____

✅✔️না, কখনই আপনি good morning বলবেন না। কারন, কারো বাবা মারা গেলে সে সকালটা good হয় না। সুতরাং সেখানে গিয়ে 'Good Morning' বলে অভিবাদন করাটা হাস্যকর এবং অযৌক্তিক। চরম বোকামীর কাজও বটে।

._______

✔️তাই, আমরা মুসলিমরা অভিবাদনে বলে থাকি "আসসালামু আলাইকুম"। যার অর্থ হচ্ছে, "আপনার উপর (সৃষ্টিকর্তার) শান্তি বর্ষিত হোক।

.

✅✔️যদি কোনো সকালে আপনার বন্ধুর বাবা যদি মারা গিয়ে থাকে আপনি তাঁকে গিয়ে বলতে পারেন "আসসালামু আলাইকুম"। মানে হল, "তোমার উপর শান্তি বর্ষিত হোক"।

.

✅✔️আপনার কোনো ভাইয়ের ব্যবসায় কোটি টাকা লোকসান হওয়ার কারনে তাঁর মন খারাপ থাকা  অবস্থায়ও তাঁকে গিয়ে বলতে পারেন "আসসালামু আলাইকুম" বা "আপনার উপর শান্তি বর্ষিত হোক"।

.

✔️যে কেউ সুখে থাকুক বা দুঃখে থাকুক তাঁর জন্য আমরা শান্তির দুআ করতে পারি। এটাই সবচেয়ে' যৌক্তিক।

.

✔️✔️আর কারো সাথে কথা বলা শুরুর করার আগে তাঁর জন্য শান্তির দুআ করার চে' উত্তম অভিবাদন আর কি হতে হতে পারে?


✴️✴️□ডাঃ জাকির নায়েক এর একটি পেজ থেকে✴️✴️


✔️✅হাদিস থেকে শিখি=====>>>

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺


🔹নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিচিত-অপরিচিত সকল মুসলিমকেই সালাম দিতে বলেছেন। 


🔷কেননা সালাম বিনিময় করা মুসলমানদের ভিতরে ভালবাসা সৃষ্টির অন্যতম মাধ্যম। 


🔸তিনি বলেনঃ ‘‘তোমরা ঈমানদার না হয়ে জান্নাতে যেতে পারবেনা। আর একে অপরকে ভাল না বাসলে ঈমানদার হতে পারবেনা। 


🔷আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সন্ধান দেবনা যা করলে তোমরা একে অপরকে ভালবাসতে পারবে?

"

🔶" তোমরা বেশী করে সালামের প্রচলন করো’’।[2]


🔴🔵⚫🔴⚫🔵⚪🔴🔴🔵⚫⚫🔵🔵⚫🔴🔵🔵 [2] - মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ঈমান। http://www.hadithbd.com/shareqa.php?qa=3095


No comments:

Post a Comment

রমজান ও রোজা সম্পর্কে জেনে নিন!

* সেহরী র ইফতার মানে কি?* *রোজা ,রমজান কি? বিস্তারিত ভাবে জানতে চাই* 🎉 🎉🎉🎉🌻🏵️🌻🌻🌻🌻🏵️🏵️🏵️🍁🍁🍁🍁🍁 উত্তর : শুরু হতে যাচ্ছে রমজা...