পাপ করে ফেললে কি করবো?
========================
আমি গুনাহগার; আমার পাপের পাহাড়; সজ্ঞানে, অজ্ঞানে, প্রকাশ্যে, লুকিয়ে করি আগুনবরণ করবার কারবার; আমি হতাশ, হুতাশন থেকে কে বাঁচাবে আমায়; কিছুই নেই ভালো তেমন এই সিজ্জিনমূখী আমলনামায়। দিন গড়ায়; রাত যায়; হায়! আমারই না হয় কোন উপায়!
.
গর্ত থেকে উঠলাম; বিতাড়িত শাইত্বন আবারো ফেলে দিল, অন্তর তুলকালাম। কে করবে ক্ষমা এই নাফরমানীর? কিইবা এর পরিণাম; বারংবার, বারবার একই ধোকায় পড়ছি, এ কিসের বীজ আমি বুনছি? তেঁতুলগাছ লাগিয়ে আমের আশায় স্বপ্নজাল বাধছি?
.
আমার আর কোন পথ নেই; শেষ এখানেই.......দুনিয়া থেকে তো এবার বিদায় নেই.......
_______________
এই যদি হয় আমার অবস্থা, তাহলে শাইত্বনের বিজয় এখানেই; শাইত্বন আমাকে দিয়ে শুধু গুনাহর খাতায় নামই লেখায় না, বরং সেই গুনাহকে মুছে ফেলবার কোনও উপায় নেই -এই ধরণের ওয়াস-ওয়াসাও দেয়, আদতে ধোকা দেয়। শাইত্বন খুশি ততক্ষণ, গূনাহ'য় লিপ্ত আমি মরি না যতক্ষণ!
.
১০০ খুন করেও যদি জান্নাত হাছিল করে নিতে পারেন কোন একজন; জান্নাত দিলেন যিনি তাহলে কেমন তিনি, তিনি কেমন মহাজন? কি সুবিশাল তার দয়ার ভান্ডার? ১০০ ভাগের ৯৯ ভাগ দয়া আর রহমত মজুদ আছে তার।
পবিত্র ক্বুর'আনুল কারীম-এ সেই সুবিশাল রহম আর ক্ষমার একমাত্র অধিকারী আর-রাহমান বলেন:
وانا التواب الرحيم♥
"বস্তুত: আমিই হলাম সর্বাধিক তওবা কবুলককারী"
[সূরা বাকারাহ, আয়াত:১৬০]
________________
আমার আর আপনার গুনাহ কি এই ক্ষমার চাইতে বড়? আমি নিজেকে জিগাই; ওহ ভাই! তুমিও নিজেকে জিজ্ঞাস করো; তিনিই #সর্বাধিক তওবা কবুলকারী; আমি জানি আমার হারাম কৃতকর্ম আমার কাছে অনেক বড়; তা কি আসলেই বড় আমার রাব্বের ক্ষমার সামনে?
আমি বারবার একই কর্মে লিপ্ত; অথচ তওবার ব্যাপারে আমি নির্লিপ্ত; সুপ্ত। শাইত্বন পাপাচারে লিপ্ত করিয়ে আমায় ক্ষিপ্র করে তোলে; আর যখনই আমার অনুশোচনা আসে তখন মিনিমিনিয়ে, নির্লিপ্ত করে তোলে তার আদর্শিক দোলে।
.
সূর্য পশ্চিমদিক থেকে ঊদিত হবার আগ পর্যন্ত তওবার দরজা খোলা; ভাঙি এইবার আমার বুক-পিঞ্জরের তালা, ওখানেই যত পাপে অর্জিত আগুনের জ্বালা; আমার চোখের এক ফোটা পানিই যথেষ্ট বুকের আগুন আর সেদিনকার হায়িয়াহ'র আগুন নিভিয়ে ফেলতে........ আর কিচ্ছু লাগে না।
.
ফিরে আসতে কিসে বারণ করে আমায়....
আমার রাব্বের হাত প্রসারিত রহম আর ক্ষমায়!
শাইত্বন আমায় দিয়ে আমার পাপ খালি জমায়;
আমার জান্নাত হাসিল করবার সুযোগ কমায়!
.
.
#সর্বাধিকবার
#সুযোগ
#ক্ষমা_পাবার
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
:
লিখেছেনঃ রাজিব হাসান (আল্লাহ্ তাকে হেফাজত করুন)
:
:
#সুন্নাহ্ (Follow The Messenger of Allah)
No comments:
Post a Comment