Sunday, March 25, 2018

খলিফা উমার(রা:) এর ঘটনা

🍁🍀☘🌿🌱🌹🌷খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু এর সেই   হৃদয়বিদারক ঘটনা  !!!

(চোখে পানি ধরে রাখা মুস্কিল যে ঘটনা পড়লে)


💐🌴🌻🌼🌸🌺🍂

 দ্বিতীয় খলীফাহ ‘উমার রাতে টহল দিতেন__ ঘটনার সাক্ষী হয়ে আছে ইতিহাস

 কিছু ঘটনা মাঝে মাঝে এত নাড়া দিয়ে যায়, মনটা কেমন যেন উদাস হয়ে যায়। কিছুই আর ভালো লাগে না তখন। নিজেকে অনেক সামান্য, অনেক বেশি দুর্বল, অনেক বেশি অসম্পূর্ণ মনে হয়।



🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

ইসলামের দ্বিতীয় খলীফাহ ‘উমার রাতে টহল দিতেন—এ কথা সবাই জানি কমবেশি। অনেক প্রবাদতূল্য ঘটনার সাক্ষী হয়ে আছে ইতিহাস। এরকমই একটা ঘটনা আজ এই শীতের প্রকোপে আরও বেশি ঠাণ্ডা ধরিয়ে দিল মেরুদণ্ডে।


খালীফাহ ‘উমারের মুক্তদাস আসলাম বলেছেন, “‘উমার একদিন কালো আগ্নেয় পাথুরে এক এলাকায় গেলেন। আমিও তার সাথে গেলাম। (মাদীনা থেকে তিন মাইল দূরে) সারারে যেয়ে দেখি কিছু দূরে আগুন জ্বলছে। তিনি বললেন, ‘আসলাম, মনে হচ্ছে কিছু সফরকারী রাত আর ঠাণ্ডার প্রকোপে এখানে যাত্রাবিরতি করেছেন। চলো দেখে আসি।’


🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

দ্রুতপদে তাদের কাছে গিয়ে দেখলাম এক নারীর সঙ্গে কিছু শিশু। আগুনচুলোয় একটা হাঁড়ি বসানো। বাচ্চারা কাঁদছে। ‘উমার বললেন, ‘আস-সালামু ‘আলাইকুম, আলোবাসী (তিনি আগুনবাসী বলতে চাননি)।’

🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

নারীটি বললেন, ‘ওয়া ‘আলাইকুমুস-সালাম।’


‘আমি কি কাছে আসতে পারি?’


‘ভালো কিছুর উদ্দেশ্য থাকলে আসুন। নইলে চলে যান।’


তিনি কাছে এসে বললেন, ‘কী হয়েছে আপনাদের?’


‘রাত আর শীত আমাদের এখানে আটকে রেখেছে।’


‘বাচ্চাদের কী হয়েছে? কাঁদছে কেন ওরা?’


‘ক্ষিধে পেয়েছে ওদের।’


‘হাঁড়িতে কী?’

🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

‘ওরা যাতে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এজন্য পানি চড়িয়েছি। আল্লাহ আমাদের আর ‘উমারের মাঝে বিচার করবেন।’


‘আল্লাহ আপনাকে দয়া করুক। ‘উমার কীভাবে আপনাদের কথা জানবে?’


‘সে আমাদের দায়িত্ব নিতে পারবে, আর আমাদের অবস্থা জানতে পারবে না?’

🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

‘উমার আমার দিকে ফিরে বললেন, ‘চলো।’


আমরা এক দৌড়ে মজুদঘরে ঢুকলাম। ওখানে গম রাখা ছিল। তিনি বড় দেখে একটা গমের বস্তা বের করে বললেন, ‘এটা আমার পিঠে উঠিয়ে দাও।’


আমি বললাম, ‘আমাকে দিন, আমি বয়ে নিয়ে যাচ্ছি।’


‘বিচারদিনে কি তুমি আমার বোঝা বইবে?’

🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

আমি তার পিঠে বস্তাটা উঠিয়ে দিলাম। তিনি খুব দ্রুত আবার সেই জায়গায় চলে এলেন। সাথে আমিও। ওদের কাছে পৌঁছে বস্তাটা নামিয়ে রাখলেন। বস্তা থেকে কিছু গম বের করে সেই নারীকে দিয়ে বললেন, ‘এটা তৈরি করে দিন। আমি রান্না করে দিচ্ছি।’


তিনি হাঁড়ির নিচে ফুঁ দিতে লাগলেন। তার দাঁড়ির ফাঁক দিয়ে ধোঁয়া বের হতে লাগল। তিনি রান্না করে তার কাছে নিয়ে বললেন, ‘কিছু একটা দিন।’

🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

তিনি একটা পাত্র দিলে তিনি পুরোটা সেখানে ঢাললেন। এরপর বললেন, ‘ওদের খাওয়ান। আমি এটা ছড়িয়ে (ঠাণ্ডা করে) দিচ্ছি।’

🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

বাচ্চাগুলো পেট ভরে খেল। বাকি খাবারটা তাদের মায়ের জন্য রেখে দিলেন। তিনি উঠে গেলেন তারপর। আমিও। নারীটি বললেন, ‘জাযাকাল্লাহু খায়রান (আল্লাহ আপানাকে ভালো পুরস্কার দিক)। আমাদের আমীরুল-মু’মিনীনের চেয়ে আপনি খলীফাহ হওয়ার বেশি যোগ্য।’


তিনি বললেন, ‘ভালো কিছু বলুন। আপনি আমীরুল-মু’মিনীনের কাছে গেলে, আল্লাহ চাইলে আমাকে সেখানে পাবেন।’


এরপর তিনি হেঁটে তাদের থেকে কিছু দূর এসে আবার তাদের দিকে ফিরে বসলেন। আমি বললাম, ‘আরও কিছু বাকি আছে?’

🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

তিনি আমার কথার কোনো জবাব দিলেন না। আমরা দেখলাম বাচ্চাগুলো একে অন্যের সঙ্গে খেলা করে এক সময় শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তিনি দাঁড়িয়ে উঠে আল্লাহর প্রশংসা করলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, ‘আসলাম, পেটের ক্ষিধায় ওরা জেগে ছিল, কান্না করছিল। শেষের দৃশ্যটা না দেখা পর্যন্ত ফিরতে মন সায় দেয়নি।’”

🍁🍀☘🌿🌱🌹🌷💐🌴🌻🌼🌸🌺🍂

[উদ্ধৃতিসূত্র: আল-কামিল ফীত-তারিখ, ২/২১৪, আত-তাবারি ৫/২০০

গ্রন্থসূত্র: ড. ‘আলী মুহাম্মাদ আস-সাল্লাবী, ‘উমার রা.: জীবন ও শাসন]

.


— সিয়ান পাবলিকেশন্স।


No comments:

Post a Comment

রমজান ও রোজা সম্পর্কে জেনে নিন!

* সেহরী র ইফতার মানে কি?* *রোজা ,রমজান কি? বিস্তারিত ভাবে জানতে চাই* 🎉 🎉🎉🎉🌻🏵️🌻🌻🌻🌻🏵️🏵️🏵️🍁🍁🍁🍁🍁 উত্তর : শুরু হতে যাচ্ছে রমজা...